মতবিনিময় সভা
কলাপাড়ায় নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের সাথে আইনজীবীদের মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে স্থানীয় আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত বিচারককে আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ গড়তে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংবাদকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রিন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ উদ্যোগের আওতায় সোমবার দুপুরে কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভিন্ন বিভাগের প্রধানদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতাল পরিচালনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সদস্যদের মতবিনিময় সভা
‘ঢাকার বুকে একখণ্ড কুষ্টিয়া’—এই মূলমন্ত্রে পরিচালিত কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ পরিষদের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুষ্টিয়ার উন্নয়ন, জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আগামী নির্বাহী পরিষদ গঠন নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
মুন্সীগঞ্জের অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা, উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রী
মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ প্রয়াসের আহ্বান
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় গণমাধ্যমকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।